হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ১১জন আহত
চট্টগ্রামের হাটহাজারীতে দুই সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ট দিকে হাটহাজা পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আকতার (২৬), মো. শুক্কুর (৪০), নুর (৮), পিংকি মহাজন (২৬), আলী চৌধুরী (৬৩), জনি কুমার রায় (৪০), মোস্তাফিজুর রহমান (৫৬), রাকিব (২০), নিজাম উদ্দিন (৬০), হারুন (৪২) ও মুসলিম উদ্দিন (৫৬)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে উল্লেখিত স্থানে ফটিকছড়িমুখী ও চট্টগ্রামমুখী দুটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে উভয় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে দুই অটোরিকশার মোট ১১ জন যাত্রী আহত হয়। ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়াও আলি চৌধুরী, জনি কুমার রায়, মোস্তাফিজুর রহমান ও রাকিব নামের চার আরোহীর আঘাত গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
রাউজান গহিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টার দিকে পূর্বকোণকে বলেন, আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান