জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
''তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন '' এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে তারুণ্য উৎসব এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসনের চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিবে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিপুল কুমার, (রাজস্ব) মোহাঃ সবুর আলী, (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট কারাতে একাডেমির কোচ শাহজাহান আলী সাজু, জয়পুরহাট ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল মন্ডল, কোচ ওবায়দুর রহমান মুকুল প্রমুখ।
পরে সার্কিট হাউস মাঠে কাবাডি ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied