সিংগাইরে মদ পান করে থানায় ২ যুবদল নেতা, পুলিশ সদস্যকে হত্যার হুমকি
মানিকগঞ্জের সিংগাইরে মদ পান করে থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ২ যুবদল নেতার বিরুদ্ধে। এ অভিযোগে পৌর যুবদলের ২ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯ টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়। সিংগাইর থানার উপ-পরিদর্শক(এসআই) পার্থ শেখর ঘোষ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন(৪৪) তিনি সিংগাইর পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম(২৫)। একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্ধল গ্রামে মারামারির ঘটনায় সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এসময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের ২ যুবদল নেতাকে আটক করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় থাকায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানা যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার দায়ে আটককৃত ২ যুবদল নেতার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার