খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার কুদালের থাকা বাঁশ দিয়ে বুকে আঘাতে চাচা হাবিবুর রহমান (৪৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত হাবিবুর রহমান উপজেলার বল্লী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। অপরদিকে ভাতিজা তারাব নূর (৩৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে মৃতদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিবুর রহমানের সাথে তার চাচাতো ভাই জয়নাল মিয়ার সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকেলে খলায় (ধান শুকানোর জায়গা) ধান শুকানোকে কেন্দ্র করে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভাতিজা তারাব নূরের হাতে থাকা কুদালে থাকা বাঁশের অংশ দিয়ে বুকে ভুক্তভোগীকে আঘাত করেন।
এতে ভুক্তভোগী আহত হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় একই দিন আনুমানিক রাত ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষনা করেন। তবে প্রাথমিকভাবে মৃতের দেহে আঘাতের চিহ্ন সনাক্ত করতে পারেনি পুলিশ।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, ধান শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটনা ঘটে। আজ (শুক্রবার) হাসপাতাল মর্গে ময়না তদন্তের কার্যক্রম চলমান রয়েছে। ধাক্কাধাক্কি বা হাতাহাতির অনেক সময় হার্ট এ্যাটাকে মৃত্যুর কারণ হতে পারে। হার্ট এ্যাটাক না আঘাতে মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী