ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৪-৪-২০২৫ দুপুর ৩:৪০

প্রকৃতি থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে তাল গাছ। পরিবেশে তাল গাছের ভুমিকা অপরিসীম। বজ্রপাত রোধে তাল গাছের বেশ গুরুত্ব রয়েছে। মানুষের কল্যাণে, বসবাসের চাহিদা পূরণ ছাড়াও বিভিন্ন কারণে আমরা প্রতিনিয়ত পরিবেশের পরম বন্ধু তাল গাছ কেটে ফেলছে। আশার আলো হচ্ছে বর্তমানে এই তাল গাছ রক্ষায় জয়পুরহাটে রাস্তা গুলোর দু’পাশ জুড়ে সারি সারি তাল গাছ লাগানো হয়েছে।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল-কালাই উপজেলার  পাঠানপাড়া, কাটাহার, রোয়াইড়, কুসুমসাড়া, সমশিরা, কাঁচাকুল সহ বেশ কিছু এলাকায় নতুন করে তালগাছ রোপন করা হয়েছে। প্রতিবছর ভাদ্র-আশ্বিন মাসে নিয়মিত এই তাল বীজ রোপন কার্যক্রম চলমান থাকে।  কাঁচাকুল গ্রাম থেকে  কুসুমসাড়া, রোয়াইড় পর্যন্ত প্রায়  ৫ কিলোমিটার রাস্তার দু’ধারে শত শত তাল গাছ গজাতে শুরু করেছে।
জয়পুরহাট (কালাই, ক্ষেতলাল) বসুন্ধরা শুভসংঘ সভাপতি ও পরিবেশ কর্মী এম রাসেল আহমেদ  তাল গাছগুলো রোপণ করেছিলেন। গ্রাম উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ হাতে তিনি এ তাল গাছ গুলো রোপন করেছিলেন।  সেই তাল গাছগুলো এক সময় ৫০ থেকে ৬০ ফিট লম্বা হয়ে রাস্তার দু’ধারে শোভা বর্ধন করবে। 
এ বিষয়ে পরিবেশকর্মী এম রাসেল আহমেদ বলেন, তাল গাছগুলো আমাদের ঐতিহ্য আমাদের অহংকার। আজ যখন তাল গাছ হারিয়ে যেতে বসেছে তখন আমি গ্রামের রাস্তার দু’ধারে শত শত তালগাছ রোপন করছি,পরিচর্চা করছি। এতে আমি নিজেদের ধন্য মনে করছি। কারন পরিবেশে তাল গাছের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ। 
ক্ষেতলাল উপজেলার বেজার সরকারি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদাউস রানা চৌধুরী বলেন, ক্ষেতলাল উপজেলার মতো  তাল গাছ এখন আর কোথাও দেখা যায় না। আমাদের এলাকায় এ রকম তাল গাছ সমৃদ্ধ রাস্তা থাকায় আমরা গর্বিত। 
ক্ষেতলাল উপজেলা বন কর্মকর্তা জনাব মতিয়র রহমান বলেন, তাল একটি ঔষধি গুণ সম্পন্ন ফল। গাছও খুবই শক্ত, ঝড়ে ভাঙে না। ফসলের শেল্টার বেল্ট হিসেবে কাজ করে। তাল গাছ ভূমি রক্ষায় কাজ করে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় ভূমিকা রাখে। বজ্রপাতের হাত থেকেও তাল গাছ আমাদের রক্ষা করে। 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস