ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি: আতিক মুজাহিদ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৫ দুপুর ২:৪৬
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ `কেমন কুড়িগ্রাম দেখতে চাই " মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৪এপ্রিল) সকালে শহরের ঘোষপাড়ার  ওএফসি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে জাতীয়  নাগরিক কমিটি কুড়িগ্রাম শাখার আয়োজনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এই  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয়  যুগ্ন আহ্বায়ক ড: আতিক মুজাহিদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রয়োজন বোধ করলে ঐক্যের জন্য জোটগতভাবে  অথবা পৃথকভাবে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা রয়েছে  যা সময়েই বলে দেবে বলে জানান।
  এসময় সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া,মোজাম্মেল হক বাবু,মাওলানা দিনার মিনহাজ,মাসুম মিয়া ও আসাদুজ্জামান আসাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
  প্রধান অতিথির বক্তব্যে ড.আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রাম জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তরণের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে সাংবাদিকদের মতামত নেন ও সহযোগিতা চান। তিনি কুড়িগ্রাম জেলার জন্য আগামীর ভাবনা নিয়ে যেসব প্রস্তাবনা তুলে ধরেন সেগুলো হলো---জেলার ভয়াবহভাবে মাদক ছড়িয়ে পড়া,চিকিৎসক সংকট,অনুন্নত শিক্ষা ব্যবস্থা,নদী ভাঙ্গন,কর্মসংস্থান সৃষ্টি,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,দেশে নামে-বেনামে অনলাইন পত্রিকা,আইপি টিভি বন্ধ,গণমাধ্যকর্মীদের ন্যায্য বেতন ভাতা প্রদান নিশ্চিতকরণ, দুর্নীতি রোধ এবং জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে কুড়িগ্রামে স্পেশাল বরাদ্দের দাবী তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা