বগুড়া শজিমেক হাসপাতাল থেকে দেড় লাখ টাকা চুরি
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষণ অফিস থেকে বড় অঙ্কের অর্থ চুরির ঘটনা ঘটেছে। গত ২ এপ্রিল, বুধবার, হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত এই অফিস থেকে প্রায় দেড় লক্ষ টাকা টাকা চুরি হয়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসে ৫ এপ্রিল, শনিবার সকালে।
সকাল সাড়ে ৯টার দিকে উপ-পরিচালক ডঃ মোঃ আব্দুল ওয়াদুদ তার কার্যালয়ে আসেন। তখন তার পিয়ন মোহাম্মদ এনামুল হক তাকে চুরির বিষয়ে অবহিত করেন।
তাৎক্ষণিকভাবে উপ-পরিচালক প্রধান হিসাব রক্ষক মোঃ মামুনুর রশিদকে অফিসে ডেকে পাঠান।
প্রথমে মামুনুর রশিদ জানান, ১০ হাজার টাকা চুরি হয়েছে। কিন্তু পরে, দুপুর ১২টার দিকে তিনি জানান, চুরি হওয়া টাকার পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক জানান, আগামী সাত দিনের মধ্যে চুরি যাওয়া অর্থ উদ্ধার না হলে দায়ীদের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর হাসপাতালজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উপ-পরিচালক জানান এবিষয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। শিগগিরই াদয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন