৩ লক্ষাধিক পুন্যার্থীর ঢল
চিলমারীর ব্রহ্মপুত্র পাড়ে অষ্টমীর স্নান সম্পন্ন
‘হে মহা ভগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, তুমি আমার পাপ হরণ করো’ মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার নিকট কৃপা চেয়ে স্নান উৎসবে মেতে উঠেন পূণ্যার্থীরা। প্রায় ৩লক্ষাধিক পূণ্যার্থীর পদচারনায় মূখরিত হয়ে উঠে চিলমারীর ব্রহ্মপুত্র পাড়ের প্রায় তিন কিলোমিটার এলাকা।
শনিবার কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪শত বছর ধরে প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের তীরে এই ঐতিহ্যবাহী স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্ম মতে এটি একটি পূন্য কর্ম এবং স্নানের স্থানটি তীর্থ স্থান। এবারে পঞ্জিকার হিসাব অনুযায়ী শনিবার রাত ২টা ৮ মিনিট ৫ সেকেন্ড হতে রাত ১২টা ৮ মিনিট পর্যন্ত ছিল স্নানের সময়। তাই দুর-দুরান্ত থেকে আসা পূন্যার্থীরা সারাদিনব্যাপী নিজেদের সুবিধামত সময়ে স্নানকার্য সম্পন্ন করেন।
উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দরের ব্যাঙমারা ঘাট থেকে জোড়গাছ ঘাট পর্যন্ত ছিল স্নানের স্থানের ব্যাপ্তি। স্নান উৎসবকে ঘিরে কয়েকদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত হতে পূণ্যার্থীর ভিড় জমে চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে।
অষ্টমী স্নান উৎসব কমিটির ভাষ্যমতে প্রতি বছরের মত এবারও ভারত, নেপাল ও দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৩ লক্ষাধিক পূণ্যার্থী যোগ দিয়েছে স্নান উৎসবে।
এদিকে ঐতিহ্যবাহী এই স্নান মেলার জন্য নির্দিষ্ট ঘাট না থাকায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে উন্মুক্ত স্নানঘাটে পূণ্যার্থীরা স্নানপর্ব সম্পন্ন করেছেন। স্নান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দুর-দুরান্ত থেকে আসা পূন্যার্থীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন করাসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশী পাহারার ব্যবস্থা করা হয়েছিল। চিলমারী মডেল থানার অফিসার ইনজচার্জ মুশাহেদ খান বলেন, বিপুল সংখ্যক মানুষের সমাগম হলেও কোন দূর্ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বলেন, নদী তীরের বসত বাড়ীর লোকজন সর্বাত্বক সহযোগিতা করেছেন। পূণ্যার্থীদের রাত্রী যাপনেও তাদের সহযোগিতা প্রশংসার দাবীদার।
স্নান উৎসব কমিটির আহবায়ক বিষু চন্দ্র বর্মন বলেন, শান্তিপূর্ন পরিবেশে স্নান সম্পন্ন হয়েছে, এবারে দেশ-বিদেশের প্রায় ৩লাখ পূণ্যার্থী স্নান উৎসবে যোগ দিয়েছে। তিনি আরো জানান, পরিবেশ অনুকূলে থাকায় অন্যান্যবারের তুলনায় পূন্যার্থীর সংখ্যা অনেক বেশী হয়েছিল। এবারও প্রমানিত হলো রাম রহিমের সত্যিকারের চারণ ভূমি চিলমারী।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied