বগুড়ায় ২৫ লাখ টাকার সোনার গহনা ফেরত দিলেন অটোচালক
বগুড়ায় প্রায় ২৫ লাখ টাকার সোনার গহনা ও নগদ টাকা মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার এক অনন্য নজির স্থাপন করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালক খাইরুল ইসলাম।
ঘটনাটি ঘটে সম্প্রতি বগুড়া শহরে। পাবনার ফরিদপুর উপজেলার উত্তর গোপালনগরের জুয়েলারি ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ঈদের আগে ব্যবসায়িক কাজে বগুড়া শহরে আসেন। শহরের নিউমার্কেট থেকে তিনি প্রায় ২৫ লক্ষাধিক টাকায় ১৮ ভরি সোনার গহনা ও নগদ ১৫ হাজার টাকা একটি কালো ব্যাগে ভরে তিনি সাতমাথা মোড় থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বগুড়ার বনানী যান। সেখান থেকে পাবনাগামী একটি বাসে উঠে বাড়ির পথে রওনা দেন।
কিন্তু মাঝপথে, শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকায় পৌঁছে তার মনে পড়ে ব্যাগটি তিনি ভুল করে অটোরিকশায় ফেলে এসেছেন। সঙ্গে সঙ্গে তিনি বাস থেকে নেমে পড়েন এবং বগুড়া সদর ও শাজাহানপুর থানার পুলিশের সহযোগিতা চান। পরে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। এরপর কয়েকদিন ধরে তিনি সাতমাথা এলাকায় সিএনজি চালককে খুঁজে ফিরেন, কিন্তু কোনো খোঁজ পাননি।
অন্যদিকে, চালক খাইরুল ইসলাম ব্যাগটি গাড়িতে পেয়ে তা না খুলেই যাত্রীর খোঁজ করতে থাকেন। কোথাও সন্ধান না পেয়ে তিনি ব্যাগটি নিয়ে নিজ বাড়ি, শাজাহানপুর উপজেলার বেতগাড়ি হাজীপাড়ায় চলে যান। বাড়িতে গিয়ে তিনি তার মাকে পুরো বিষয়টি জানান। খাইরুলের মা তাকে ব্যাগটি ফিরিয়ে দিতে বলেন এবং মায়ের নির্দেশে তিনি ব্যাগের প্রকৃত মালিক খুঁজে বের করার চেষ্টায় আরও সচেষ্ট হন।
অনেক খোঁজাখুঁজির পরও মালিককে না পেয়ে খাইরুল ইসলাম শুক্রবার সরাসরি বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিনের কাছে যান এবং ব্যাগটি থানায় জমা দেন। পুলিশের পক্ষ থেকে পরে জিডির তথ্য মিলিয়ে জুয়েলারি ব্যবসায়ী মোহাম্মদ শাহিনকে খুঁজে বের করা হয়। গত ৪ এপ্রিল শুক্রবার রাত ১১টার দিকে থানায় ডেকে এনে ব্যাগটি তার হাতে ফিরিয়ে দেওয়া হয়।
সততার এমন দৃষ্টান্ত স্থাপন করায় খাইরুল ইসলামের প্রতি সাধারণ মানুষের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে। একজন সাধারণ শ্রমজীবী হয়েও বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান গহনা না রেখে ফেরত দেওয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন খাইরুল।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা