ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার গোলাম ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগান্তর পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু।
আলোচনা শেষে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার তার বক্তেব্য বলেন, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া যাবে না। মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি সীমান্তবর্তী ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সাংবাদিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
Link Copied