অভয়নগরে পানিতে ডুবে ১২বছরের শিশুর মৃত্যু
যশোরের অভয়নগর নওয়াপাড়ায় পানিতে ডুবে আব্দুল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫ই এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬ টায় রাজঘাট সাহেব পাড়ায়। পুলিশ ও এলাকাবাসী সূএ জানায়, নওয়াপাড়া পৌরসভার সাহেব পাড়ার জামির হোসেনের ছেলে আব্দুল্লাহ ফুটবল খেলা শেষে পুকুরের পানিতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পুকুর থেকে উঠতে না দেখে সহপাটিরা মহল্লাবাসীকে খবর দেয়। কিছুক্ষণ পর মহল্লার কয়েকজন জাল টেনে আব্দুল্লার লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করে। আব্দুল্লাহ নওয়াপড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ছিলেন। তার এমন মৃত্যুতে পরিবারসহ ওই এলাকার মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
পরে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। অভয়নগর থানার দারোগা বরুন কুমার বিষয়টি নিশ্চিত করেন এবং উক্ত ব্যাপারে অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied