বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া রাওজাতুল উলুম ঢাকার অনবদ্য কৃতিত্ব
অন্যান্য বছরের ন্যায় এবারও বেফাকুল মাদারিসিল আরাবিয়া ২০২৫ ইং এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে ‘জামিয়া রাওজাতুল উলুম উত্তরা, ঢাকা এর সকল বিভাগের শিক্ষার্থীরা।
সম্প্রতি প্রকাশিত উক্ত ফলাফলে মোঃ তানজিল আহমেদ মুয়াজ ১৯৯ নাম্বার পেয়ে হিফজুল কুরআন বিভাগে সমগ্র দেশে ১ম মেধা স্থান অর্জন করে। অনুরুপ মোঃ নিয়ায উদ্দিন, মোঃ নাজমুস সাকিব ও মোঃ উমায়ের বিন হাসান প্রত্যেকে ১৯৮ নাম্বার পেয়ে সমগ্র বাংলাদেশে ২য় মেধা স্থান অর্জন করে।
হিফজূল কুরআনের পাশাপাশি কিতাব বিভাগের বেশ কিছু শিক্ষার্থী মুমতায হওয়ার সাথে সাথে মুহাঃ মাছুম বিল্লাহ মারহালা মুতাওয়াসসিতাহ ২৯তম ও মুহাঃ নাছির উদ্দিন (নাঈম) মারহালা মুতাওয়াসসিতাহ ৪০তম মেধাস্থান অর্জন করে। বিগত শিক্ষা বর্ষেও বেফাক পরীক্ষায় জামিয়ার হিফয ও কিতাব বিভাগের কৃতিত্ব ছিল প্রশংসনীয়।
উল্লেখ্য, হযরত মাওলানা আরিফ হক্কানী দা.বা. (ঢাকার হুজুর), এর দরস ও তত্ত্বাবধানে মাদানি নেসাবের পাঠদান চলমান ।
দারুল উলুম দেওবন্দ এর ফতোয়া বিভাগে দীর্ঘ ১৬ বছর ব্যাপী মূঈনে মুফতির দায়িত্ব পালনকারী দক্ষ মুফতি হযরত মাওলানা মুফতি মুঈনুল ইসলাম কাসেমী দাঃ বাঃ এর তত্ত্বাবধানে দারুল উলুম করাচির নেসাব সম্বলিত ফতোয়া বিভাগ চলমান রয়েছে ।
রাজধানীর উত্তরা মডেল টাউনের ৫ নং সেক্টর, ৬ নং রোড, ২৪ নং হাউজে অবস্থিত উক্ত ‘জামিয়া মসজিদ আল-মাগফিরাহ উত্তরা ঢাকা‘ এর সিনিয়র পেশ ইমাম হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন দাঃ বাঃ এর দক্ষ পরিচালনা ও অভিজ্ঞ শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় পরিচালিত এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি’র সাফল্যের ধারাবাহিকতায় সম্প্রতি ক্যামব্রিজ কারিকুলামে আর রাওজা ইংলিশ একাডেমিতে নূরানী পদ্ধতিতে কায়দা,আমপারা,নাজেরাসহ PG, NURSERY, & KG, Playgroup - Grade-1 চালু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ