ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল উদ্বোধন
অপরাধ নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন। ময়মনসিংহকে অপরাধমুক্তকরণে দায়িত্বশীল ও মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান নতুন করে এ উদ্যোগ নিয়েছেন।
অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল, নিরাপদে গন্তব্যে পৌঁছতে এবং রাতযাপনে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের বাইসাইকেলে টহল ডিউটির এ উদ্যোগে স্বাগত জানিয়ে ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা নতুন করে ময়মনসিংহে শুরু করা হলেও এটি নতুন নয়। ব্রিটিশ আমলে পুলিশ বাইসাইকেলে চড়ে এলাকার অপরাধপ্রবনতা রোধে সমগ্র এলাকায় টহল দিত। বিশ্বের অনেক উন্নত দেশেও এই কার্যক্রম চালু আছে। নগরীর অলিগলিতে যেখানে বড় বড় যানবাহন নিয়ে চলাচল করা সম্ভব নয়, সেখানের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইসাইকেল অনেক গতি ফিরিয়ে আনবে। অপরাধপ্রবণতা কমে আসবে এবং অপরাধীদের মাঝে আতংক সৃষ্টি হবে। জনগণের মাঝে পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।
তিনি আরো বলেন, আমরা মাদককে জিরো টলারেন্স নীতি হিসেবে কাজ করে অনেকটা সফল হয়েছি। চুরি, ছিনতাই রোধেও সফলতা ফিরে এসেছে। কিশোর অপরাধ রোধে বাইসাইকেল টহল অবশ্যই সফল হবে।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর রয়েছে নগরীর আনাচে-কানাচে এক শ্রেণির চোর, ছিনতাইকারী, বখাটেসহ কিশোর অপরাধীরা নগরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, রাস্তায় পথরোধ করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। অনেকক্ষেত্রে পথচারীদের সব লুটে নিচ্ছে। আবার একাধিক স্থানে ইজিবাইকের চালককে হত্যা করে বাইক ছিনিয়ে নিচ্ছে।
পুলিশ সুপার আরো বলেন, বিভিন্ন মাধ্যমে এ ধরনের খবর পেয়ে অলিগলিতে লুকিয়ে থাকা এবং ঘাপটি মেরে ওতপেতে থাকা অপরাধী ও কিশোর অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে নিয়মিত পুলিশি টহল ডিউটির বাইরে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় রেঞ্জ ডিআইজির সহযোগিতায় বাইসাইকেলে টহল ডিউটির পরিকল্পনা নেয়া হয়েছে। বাইসাইকেলে পুলিশি টহল চলমান থাকলে নগরবাসীর চাওয়া পূরণ হবে। ময়মনসিংহ একটি নিরাপদ, বাসযোগ্য নগর হিসাবে পরিচিত হয়ে উঠবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, হাফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্য পুলিশ কমকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার