ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে জমি নিয়ে বিরোধ, থানায় মামলা গ্রেপ্তার ১


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ১:৮
জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভাসিলা কোল্ড স্টোর রাস্তার পূর্বপাশে মিশরে ৫ শতাংশ জমির উপরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় আব্দুল বারিকসহ তিন জনের নাম উল্লেখ করে ও  আরো পাঁচ থেকে সাত জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে৷
 
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাসিলা গ্রামের আব্দুল বারিক ও রায়হান ফকির আপন সহোদর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আব্দুল বারীকের মেয়ে রুবিনা আক্তার জমিতে কলার গাছে পানি দিতে গেলে আপন চাচা রাহান ফকির ভাতিজি রুবিনার উপর হামলা করে রায়হান ফকির ও তার লোকজন। হামলায় আহত রুবিনা আক্তার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।
 
ঐদিন সন্ধ্যায় তারেক ও লিটন তার দলবল  ফের আব্দুল বারিক , রুবিনা আক্তার ও তার শিশু সন্তানের হাসপাতালের মত স্পর্শকাতর জায়গায় ডাক্তারের সামনে হামলা করে। এমন চালানোর অভিযোগ ওঠে রায়হান ফকিরের বিরুদ্ধে। এসময় ৪ জন নারীকে কুপিয়ে জখম করে বসতঘর ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে । 
 
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। 
 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ জানান,  হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। উক্ত ঘটনায় রায়হান ফকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে৷

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস