ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ১:৯

মানিকগঞ্জের সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে বিপাশা(২৭), শরীয়তপুরের গরীবের চরের সালাউদ্দিনের ছেলে মোঃ রাসেল(১৯), ময়মনসিংহের বিরই-দত্তের বাজারের মৃত আনছার আলীর মেয়ে নাজমা বেগম(৫৫)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিক আজম সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া আসামী বিপাশার বাড়িতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, গাঁজা পরিমাপে ব্যবহৃত সাদা রংয়ের একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়েছে। 

সিংগাইর থানার ওসি মো. তৌফিক আজম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে সোমবার তাদের বিজ্ঞ আদালতে সোপোর্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়