ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আলো ছড়াচ্ছে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার, পাঠকের দোড়গোড়ায় বই


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ১:১০

পড়ন্ত বিকেলে পাঠাগারে বই নিয়ে মগ্ন কিছু বই প্রেমী মানুষ। সেল্ফে সাজানো শত শত বই। যার যে বই পছন্দ তারা তা নিয়ে পড়ছেন নিজের মতো। পড়া শেষে আবার বইগুলো জায়গামতো রেখে চলে যাচ্ছেন। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে এখন বইপ্রেমীদের ভীড় লেগেই থাকে। বহুদিন থেকে এই দৃশ্য চোখে  পড়ে সবার।  মফস্বলে প্রতিদিন বই পড়ার এ দৃশ্য চমকে দেবার মতোই।  বর্তমান সময়ে বইয়ের পাতায় চোখ রাখা কমে গেছে ছাত্র-ছাত্রীদের। ডিজিটাল যুগে শিশু-কিশোরদের অনলাইনের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে শুভসংঘের বিশেষ এ উদ্যোগকে স্বাগত জানায় স্থানীয়রা।  শিক্ষার্থী , শিশু-কিশোর ও বয়স্ক মানুষ এখানে বই পড়তে আসেন। 
দুই বছর পূর্বে এখানে  ‘বসুন্ধরা শুভসংঘ পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়। শিশু-কিশোরসহ সব শ্রেণির মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে  শুভসংঘ পাঠাগার গড়ে তোলে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল) উপজেলা শাখা।
 প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেন শুভসংঘের বন্ধুরা।  তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক- শিক্ষার্থী ছাড়াও  গ্রামের সাধারন মানুষের মাঝে শিক্ষার আলো (বই) পৌঁছে দিচ্ছেন। এছাড়াও পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারেন পাঠকরা। 
পাঠক, পাঠাগার থেকে পছন্দের বই পড়া শেষে ফেরত দিয়ে নতুন বই নিয়ে যান ইচ্ছে মতো;যা সম্পুর্ন বিনা খরচে। এখানে কোন রেজিষ্টেশন করে বই নিতে হয়না। সকল শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত এ পাঠাগার।
পাঠাগারের বই পড়তে এসে পাঠক আরমান হোসেন বলেন, পাঠাগারে বই পড়তে আমার খুবই ভালো লাগে। এখানে শত শত বই সাজানো,  যখন যে বই পড়তে মন চায় সে বই ইচ্ছে মতো পড়তে পারছি। আগে সারাদিন মোবাইলে আসক্ত  ছিলাম । পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বই পড়ি। বই আমার চিন্তার দুয়ার খুলে দিয়েছে। কৃতজ্ঞ শুভসংঘ পাঠাগারের প্রতি। 
বই পড়তে আসা  বই প্রেমী নাজমুল হাসান বলেন,  আমরা কখনো এ ধরনের পাঠাগার দেখিনি। শুনেছি, কিছু পাঠাগার আছে সেগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এখন আমরা হাতের নাগালেই বই পড়ার সুযোগ পাচ্ছি।
 বসুন্ধরা শুভসংঘ  ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, জ্ঞানের দুয়ার খুলে দেওয়ার একমাত্র মাধ্যম বই। পৃথিবীটাকে জানতে ও সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে নতুন নতুন অনেক বই আছে, আরো বই যুক্ত করা হবে। আশা করছি এর মাধ্যমে পাঠকরা নতুন কিছু জানতে পারবে । শুভসংঘ পাঠাগার সাধারন মানুষ ও ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার পাশাপাশি দৈনিক কালেরকন্ঠ পত্রিকা সহ বিভিন্ন ধরনের পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার বন্ধুরা বই পাঠের আসরে যুক্ত হন।  বিখ্যাত  কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন এর “সমগ্র কিশোর গল্প ৩”  ও “দিপু অপহরণ সহস্য” বই  থেকে আলোচনা করেন শুভসংঘের বন্ধুরা। 
পাঠের আসরে  উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ ,                  সহ সভাপতি রাব্বিউল হাসান জিন্নাহ, যুগ্ম সা:সম্পাদক নাজমুল ইসলাম,  প্রচার সম্পাদক আরমান, কার্যকরী সদস্য আ:আলিম, ফিরোজ হোসেন, সোহাগ আহমেদ, সুইট, হারুনুর রশীদ, রিফাহ ও ফাহমিদা রোশনি প্রমুখ।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস