ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আটোয়ারীতে জমির বিরোধে বাড়িঘর ভাংচুরের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ৩:৫৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমির বিরোধে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ফইম উদ্দিন,মজিবর রহমান গং এর বিরুদ্ধে।শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলায় নলপুখুরী এলাকায় এঘটনা ঘটে।পরে ভুক্তভোগী নলপুখুরী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান ওইদিন রাতে থানায় অভিযোগ করে।কিন্তু তিনদিন পার হলেও মামলা রুজু করা হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফজলুর রহমানের ভোগদখল পৈত্রিক এবং ক্রয়সূত্রের জমিতে বসতবাড়ী নির্মাণ করতে গেলে। শুক্রবার দুপুরে ফইম উদ্দিন,মজিবর রহমান গং পূর্বপরিকল্পনা করে বাঁশের লাঠি,ধারালো ছোড়া,লোহার রড ও দেশীয় অস্ত্রে বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে। ভাংচুর টাকা পয়সা লুটপাট করে।এতে প্রায় ঘর নির্মানের রক্ষিত ৭ লাখ ১০ হাজার টাকা,সীমানা প্রাচীরের গেট রান্না ঘরের খুঁটি প্রয়োজনীয় দলিল কাগজপত্রাদিসহ আসবাবপত্র যাহার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। আসামীদের এহেন অন্যায়ের বিরুদ্ধে সু-বিচারের দাবী জানান ভুক্তভোগী ফজলুর রহমান।

তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী পয়মুল ইসলাম বলেন, সরকারি রাস্তার জমিতে পাকা ঘর নির্মান করছিল আমরা বাঁধা দিয়েছি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষ হলেই ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা