খালিয়াজুরীতে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তাওহিদি জনতার উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৭ এপ্রিল ( সোমবার) বেলা দুইটায় খালিয়াজুরী উপজেলা মডেল মসজিদ থেকে বাদ জোহর পর বিক্ষোভ মিছিলটি সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ খালিয়াজুরী শাখার সেক্রেটারী নুরুল হক নোমানী, থানা মসজিদের ঈমাম হাফিজুর রহমান ও উপজেলা মসজিদের ঈমাম ইদ্রিস মোল্লা বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন,শিশু,নারী ও নিরীহ মানুষের উপর হামলা আজ মানবতা প্রশ্নের সম্মুখীন। বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল আজ তাদের মানবতা আর কোথায় গেল নৈতিকতা? তারা বলেন,গাজায় ইসরাইল বাহিনী নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যা কান্ড দেখে বাংলাদেশের মানুষ আজ হতভম্ব। এসব নির্যাতন ও নিপীড়ন বন্ধে বিশ্বের সকল মুসলমানদের এক হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করার আহ্বান জানান ধর্মপ্রাণ মুসলিম জনতা।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
Link Copied