ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় এসএসসি নিরানব্বই ব্যাচের রজতজয়ন্তী উদযাপন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ৪:৩৪

চৌগাছায় ঈদের পরের দিন চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসএসসি নিরানব্বই ব্যাচ দিনব্যাপী বিভিন প্রোগ্রামের মাধ্যমে রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে চৌগাছার বাইশটি মাধ্যমিক বিদ্যালয়ের নিরানব্বই ব্যাচের বন্ধুরা অংশ গ্রহন করে।সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব জনাব মোঃ মাহবুবুব রহমান মিলন।এর পর কেক কাটা, আলোচনা সভা,ক্রীড়া অনুষ্ঠান, রেফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রজতজয়ন্তী অনুষ্ঠান শেষ হয়।অনুষ্ঠানের মুখপাত্র সাদেকুর রহমান ডালিম বলেন,আমার ২০০৬ সাল থেকে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকান্ডের মাধ্যমে নিরানব্বই ব্যাচকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবছর আমরাই প্রথম উপজেলা ব্যাপী সকল এসএসসি নিরানব্বই ব্যাচের বন্ধুদের নিয়ে রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করছি।দুইশত ষাটজন বন্ধু ও তাদের পরিবার পরিজনসহ প্রায় ছয়শতজন এ রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ গ্রহন করেছে।অর্থনৈতিকভাবে সার্বিক সহোযোগিতা করেছে জাফরামার্ট এর স্বত্বাধিকারী নিরানব্বই ব্যাচের  জাহিদ আলম।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়