ঢাকা শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ফিলিস্তিনিদের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে গোপালগঞ্জে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ১:৪৫

হেফাজতে ইসলাম বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখা ফিলিস্তিনের গাজ্জায় ইসরাইলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল সোমবার বিকাল ৩টায় জেলা মডেল মসজিদ গোলচত্বরে এই কর্মসূচি পালিত হয়েছে।

হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা,উলামা পরিষদ গোপালগঞ্জ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) গোপালগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোরতাজা হাসান।

সমাবেশে বক্তারা বলেন ইসরাইল ফিলিস্তিনের গাজ্জায় বর্বরতা ও নৃশংসতার সকল সীমা অতিক্রম করেছে। অব্যাহতভাবে গণহত্যা চালাচ্ছে। নির্বিচারে বোমা বর্ষণ করে এবং নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করে গাজ্জা থেকে মুসলিমদের বিতাড়িত করার পাঁয়তারা করছে।

হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতী শুয়াইব ইবরাহীম তার বক্তব্যে বলেন ফিলিস্তিনের গাজ্জায় চলমান হামাসের প্রতিরোধ যুদ্ধ ইসলামের পবিত্র জিহাদ। দেশ ও ধর্ম রক্ষায় আল্লাহ তাআলা মুসলমানদের উপর এই জিহাদ ফরজ করেছেন। এই জিহাদে ফিলিস্তিনিদের সহযোগিতা করা বিশ্বের সকল মুসলমানের উপর ফরজ।পক্ষান্তরে জায়োনিস্ট ইসরাইল সন্ত্রাসী, দখলদার ও গণহত্যাকারী। ইসরাইল যা করছে তা সম্পূর্ণ সন্ত্রাস ও মানবতা বিরোধী আপরাধ। যারা ইসরাইলের পক্ষাবলম্বন করছে বা সহযোগিতা করছে তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করছে। অতএব আমেরিকা ইসরাইলকে সামরিক ও আর্থিক সহযোগিতার মাধ্যমে নিজেকে সন্ত্রাসী হিসেবেই প্রমাণিত করেছে। বক্তারা ইসরাইল ও আমেরিকার পণ্য বর্জনের আহ্বান জানান। 

মাওলানা ওলিউল্লাহ ও ওহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বফাকের সভাপতি মুফতি হাফিজুর রহমান, সদর উলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা ফারুক হাসান নদবী। এছাড়াও বক্তব্য রাখেন মুফতি মাসুদুর রহমান মাওলানা আবুল কালাম মাওলানা ফখরুল আলম মাওলানা কাওসার আহমদ মাওলানা আব্দুল কাইয়ুম মাওলানা গাউসুর রহমান মাওলানা আব্দুল্লাহ শরীফ প্রমুখ।

এমএসএম / এমএসএম

নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার

বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা

নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব

সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন

বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো

পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক

অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে

রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ