ফ্যাসিস্ট পদ্ধতির নির্বাচন মানতে নারাজ আইনজীবীরা
বরগুনার আইনজীবী সমিতির ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ফ্যাসিস্ট পদ্ধতির নির্বাচনকে বিভিন্ন লিফলেট ও দেয়ালে পোস্টার ব্যবহার করে বিক্ষোভ সমাবেশ করেন সচেতন নাগরিক সমাজ ও ফ্যাসিস্ট বিরোধী আইনজীবীরা এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
গত সোমবার (০৭ এপ্রিল) বেলা ১টার দিকে "ফ্যাসিস্ট নির্বাচন কমিশনের অধীনে বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন মানি না, মানবনা। এই প্রহসনের নির্বাচন বন্ধ কর, করতে হবে" এমনই স্লোগানে ফ্যাসিস্ট বিরোধী আইনজীবীরা বর্জ কন্ঠে প্রতিবাদ জানিয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে দীর্ঘ সময় ধরে ক্ষোভ প্রকাশ করে এবং নির্যাতিত সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন লেখা বুকে ধারন করে নির্যাতনের ভাষা প্রকাশ করেন।
এ সময় এডভোকেট আঃ মজিদ তালুকদার জি.পি সকালের সময়কে বলেন, শেখ হাসিনা যেভাবে নির্বাচন করে ছিলেন তারাও সেই একই পথ অনুসরন করছেন বলে নির্বাচন করতে দেব না।
এ ব্যপারে এডভোকেট নূরুল আমিন পি.পি সকালের সময়কে বলেন, বার বার নির্বাচন কমিশন পরিবর্তন করতে বলা হলেও তারা কোন কর্নপাত করে নাই। আমাদের উদরতাকে দুর্বালতা ভেবে ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে মাহফুজা জুই ডেপুটি এ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট সকালের সময়কে বলেন, ফ্যাসিস্ট দ্বারা বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাই সাধারণ আইনজীবীরা ফ্যাসিস্ট দ্বারা পরিচালিত নির্বাচন হতে দেবে না।
আরো বক্তব্য প্রদান করেন,এডভোকেট মুরাদ খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এডভোকেট মোঃ রেজবুল কবির এবং উপস্থিত ছিলেন সাবেক পিপি এডভোকেট মোঃ আব্দুল লতিফ,এপিপি এডভোকেট মেহেরাব অনিক,এডভোকেট মোঃ সাইফুল ইসলাম ওয়াসিম, বরগুনা জেলা জজ কোর্ট।
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম আইনজীবীদের স্মারকলিপি গ্রহণ করে সকালের সময়কে বলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ