ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

পানকৌড়ির কোলাহলে মুখরিত শ্রীনগর


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১:৫১

মুন্সীগঞ্জের শ্রীনগরের খাল-বিল, পুকুর ও জলাশয়গুলো এখন বর্ষার পানিতে ভরপুর। জোয়ারের পানি আসার সাথে সাথেই পানকৌড়িদের ব্যাপক আগমন ঘটে এই অঞ্চলে। ঝাঁকে ঝাঁকে পানকৌড়ির দল বিভিন্ন উঁচু গাছ পালায় এসে আবাসন গড়ে তুলে। এসব পানকৌড়ির কিচিরমিচির শব্দে পুরো এলাকা কোলাহলে মুখরিত হয়ে উঠে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিল এলাকাসহ লোকালয়ের বিভিন্ন জলাশয়ের কাছাকাছি উঁচু গাছের মগডালে অতিথি পানকৌড়িরা বাসা বেঁধেছে। 

এছাড়া শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণের বিভিন্ন গাছে হাজারো পানকৌড়ির দল স্থায়ীভাবে আবাসন গড়ে তুলেছে। কলেজ ক্যাম্পাস জুড়ে বিভিন্ন গাছে পানকৌড়ির পাশাপাশি প্রায় গাছেই অসংখ্য বাদুর ঝুলে থাকতে দেখা যায়। কলেজ চত্বরটি পানকৌড়ি ও বাদুরের স্থায়ী আশ্রয়ণ হয়ে উঠেছে। 
শ্রীনগর সরকারি কলেজের প্রভাষক মাজাহারুল ইসলাম সুমন জানান, নিজ উদ্যোগ থেকেই এসব পানকৌড়ির সুরক্ষায় কাজ করছি। এছাড়া এখানে ভবন নির্মাণের জন্য বিভিন্ন গাছপালা কাটা পড়ছে। এসব পানকৌড়ি সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে। তা না হলে একদিন এসব পানকৌড়ি বিলুপ্তীর পথে চলে যাবে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, বছরের এই সময়ে বর্ষার অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। জলাশয়ে পানকৌড়িরা সাঁতার কেটে ডুবিয়ে ডুবিয়ে ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে। সন্ধ্যার সাঁজ পড়তেই শিকারি পানকৌড়ির দল নিজ নিজ নীড়ে ফিরছে। লক্ষ্য করা গেছে, আড়িয়াল বিল এলাকার গাদিঘাট, শ্রীনগর সরকারি কলেজ, কুকুটিয়ার এলাকার বিবন্দী বাজারসহ বেশ কয়েকস্থানে উঁচু কড়ই গাছসহ অন্যান্য গাছের মগডালের চূড়ায় পানকৌড়িরা শত শত বাসা বেঁধেছে। এসব বাসায় ছানা পানকৌড়িদের আহারের যোগান দিচ্ছে মা পানকৌড়িরা। পানকৌড়ির ডাক-চিৎকার ও কলরব শব্দ অনেক দূর থেকেই শুনতে পাওয়া যাচ্ছে। জানা যায়, স্থানীয়রা পানকৌড়িকে কাউপানি নামেও চিনেন। গাছে এসব পানকৌড়ির হাকডাক ও ডানা মেলে রোদে গা শুকানোর দৃশ্য দেখা যায়। পানকৌড়ির মিলন মেলার এমন অপরুপ নজরকারা দৃশ্য উপভোগ করতে পথচারী খানিকটা দাড়িয়ে পড়ছেন। 

এলাকাবাসী জানায়, এই মৌসুমে পানকৌড়িরা দল বেঁধে এখানে আসে। জলাশয়ের কাছা কাছি গাছের চূড়ায় তারা বাসা বাঁধছে। এসব বাসায় পানকৌড়ি বংশ বিস্তারের মধ্যে দিয়ে তাদের দল ভাড়ি করে। এই অঞ্চলের পানি নামার সাথে সাথে পানকৌড়ির দল আস্তে আস্তে অনত্র কোথাও যেতে শুরু করে। তবে শ্রীনগর সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গাছে হাজার হাজার পানকৌড়ি সারা বছরই এখানেই নিরাপদ স্থায়ী আবাসন গড়ে তুলেছে। 

জামান / জামান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত