মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দিন কারাগারে
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।
মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামীপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানী শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থণা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।
ঘটনার সার্বিক বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যেই সে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলো।
পরে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামি না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের আগে দেওয়া সম্ভব নয় বলে জানান কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের।
উল্লেখ্য মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে খাল পাড়ে ছাত্রদের উপর হামলা করার বিস্তর অভিযোগ রয়েছে। তাছাড়া ৪ আগষ্ট ঢাকা আরিচা মহাসড়কে ছাত্র- জনতার উপর গুলি করার নিদের্শদাতা ও অর্থযোগান দাতা । এ নিয়ে তার বিরদ্ধে মামলা থাকায় ৫ আগষ্টের পর থেকে তিনি আত্বগোপনে ছিল।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার