ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চিলমারীতে আজও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিংয়ের র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ৪:২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে আজও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।  মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ যোহর উপজেলার রমনা বাজার মসজিদ প্রাঙ্গণে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিংয়ের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিংয়ের প্রায় শতাধিক শিক্ষক,শিক্ষার্থী অংশ নেয়। কর্মসূচির শুরুতে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং সেন্টার থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেয় এবং বিশ্ব বিবেকের জাগরণের আহ্বান জানায়। ব্যানারে “No Work, No School Until the Genocide Stops” এবং “Gaza Genocide” লেখা ছিল।

শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি পোস্টারে ‘We Stand for Gaza’, ‘Stop Killing Innocent Children’, ‘Free Palestine’ ইত্যাদি বার্তা লিখে সংহতি প্রকাশ করে। বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিনে যেভাবে নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করছে এটা একটি মানবিক বিপর্যয়। এই গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং কর্তৃপক্ষ বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই নৃশংসতা বন্ধে কার্যকর ভূমিকা নিচ্ছে না। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি জোর দাবি জানান, যেন অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়।

মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য শান্তি ও সহানুভূতি কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২