ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তেতুলিয়ায় সীমান্তে অবৈধভাবে পাথর উত্তোলন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ৪:২৯

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার সীমান্তে বড়বিল্লা,বগুলাহাটি,কীর্তনপাড়ায় অবৈধভাবে পাথর উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র।এতে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে ধারনা স্থানীয়দের।এছাড়াও ড্রেজার মেশিন ব্যবহার করে ভজনপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে।প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে নেই পাথর উত্তোলনের কাজ।

স্থানীয়রা জানান,তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর ভাই কাজী মকছেদ আলী রাতের আধারে সীমান্তের শূন্য রেখা থেকে পাথর উত্তোলন করেছে।
সীমান্তের শুন্য রেখায় মাহাবুব কাজীও পাথর উত্তোলন করে।এছাড়াও ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করছে,শালবাহান প্রধানগছ জমি থেকে আনোয়ার হোসেন,আলআমিন,বগুলাহাটি এলাকায় ইউসুফ আলী,গণাগছ জমি থেকে সিরাজুল ইসলাম,শাহজাহান আলী,ভদেরশর এলাকায় পাপ্পু,সংগঠনে আশরাফুল,কীর্তনপাড়ায় আনিছুর রহমান,আইবুল ও আমিরুল।
স্থানীয়রা সীমান্তে যেকোন সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করছেন।

তেঁতুলিয়া বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মোনায়েম খান বলেন,সীমান্তের বড়বিল্লায় কাজী মকছেদের যে পাথর আছে সেটা আগের।আমরা সেখান থেকে ড্রেজার মেশিন জব্দ করে থানায় জমা দিয়েছি।আর সীমান্তের সনাতন পদ্ধতিতে মাহাবুব কাজী মাঝে মধ্যে পাথর উত্তোলন করেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খশরু বলেন,এর আগে অভিযান পরিচালনা  করেছি,আবারো অভিযান পরিচালনার আশ্বাস দেন তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত