মোড়েলগঞ্জে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুত ৮৩ আশ্রয় কেন্দ্র
বাগেরহাটের মোড়েলগঞ্জে সুপার সাইক্লোন ‘ইয়াস’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮৩টি সাইক্লোন শেল্টার, ১৮টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক টিম, শুকনা খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য খোলা হয়েছে কন্টোল রুম। বিকেল ৪টার দিকে মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন জরুরি সভা করেছেন।
উপকূলীয় উপজেলাটি প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকা। সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্যোগ সিডর, আইলা, বুলবুল ও সর্বশেষ আম্পানের এক বছর যেতে না যেতেই নতুনভাবে ইয়াস মোকাবেলায় আতংকে রয়েছেন। বিগত সুপার সাইক্লোনগুলোতে অতিরিক্ত জলোচ্ছাসে হতাহত হয়েছে অনেকেই। আজও ভুলতে পারেনি সেই দিনের আতংকের কথা। এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পৌর সদরসহ ১৬টি ইউনিয়নের নদীতীরবর্তী ইউনিয়নগুলো হচ্ছে- পঞ্চকরণ, বহরবুনিয়া, বারইখালী, খাউলিয়া, হোগলাবুনিয়া, মোড়েলগঞ্জ সদর, পুটিখালী, বলইবুনিয়া ও তেলিগাতি। এছাড়াও সুন্দরবনঘেঁষা নিশানবাড়িয়া ইউনিয়নকে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। হুমকির মুখে রয়েছে পঞ্চকরণের নতুন বাজার, দেবরাজ এলাকার ১২০০ মিটার ওয়াপদা বেরিবাঁধ, পানগুছি নদীর গর্ভে ইতোমধ্যে এক কিলোমিটার রাস্তা বিলীন হয়েছে বলে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার জানিয়েছেন।
এছাড়াও বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা, ঘষিয়াখালী বাজার এলাকার অনেক কাঁচা-পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেলেও বাকি রাস্তাগুলো এখন হুমকির মুখে। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা এলাকায় বেরিবাঁধ না থাকার কারণে হুমকির মুখে গোটা গ্রাম। ইয়াস মোকাবেলায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান মাহমুদ আলী।
তেলিগাতি ইউনিয়নের হেড়মা, মিস্ত্রী ডাঙ্গা, নদীতীরবর্তী বসতবাড়িঘরসহ রাস্তাঘাট হুমকির মুখে। সাইক্লোন শেল্টার না থাকায় জরুরিভিত্তিতে সাইক্লোন শেল্টার নির্মাণ করার দাবি জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন, ১৬টি ইউনিয়নে জরুরিভিত্তিতে ১৬টি মেডিকেল টিম, পৌরসভায় ১টি ও হাসপাতালে ১টিসহ মোট ১৮ টিমসহ ৫১ কমিউনিটি ক্লিনিক প্রস্তুত রাখা হয়েছে। মাঠপর্যায়ে ১৬০ কর্মী ও হাসপাতাল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
এ সম্পর্কে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, সুপার সাইক্লোন ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জেলায় জরুরি সভায় প্রস্তাব রাখা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন সাইক্লোন শেল্টারগুলোতে আগে ভাগেই শুকনা খাবার, স্থানীয়ভাবে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাইক্লোন শেল্টাগুলোতে সোলার প্যানেলগুলো সচল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে জুম মিটিং করা হয়েছে। উপজেলা প্রশাসনের জরুরি সভা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৩ সাইক্লোন শেল্টার ও ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পাকা ভবন। বৃদ্ধ, প্রতিবন্ধী, গর্ভবর্তী মা, শিশু ও গবাদিপশু আগেভাগেই আশ্রয় কেন্দ্রগুলোতে নেয়ার জন্য চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।
এমএসএম / জামান
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার