ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে এসে মামার হাতে ভাগ্নি খুন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ১১:২১

চট্টগ্রাম চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে এসে মামা কতৃক ধর্ষণ হওয়ার পর খুন হয়েছে পটিয়া সরকারি কলেজে পড়ুয়া আরজু আকতার (২০) নামে এক কলেজ ছাত্রী। এই ঘটনায় ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে গুরতরে আহত হয় নানা-নানী। গত ৯ই এপ্রিল (বুধবার) রাত আনুমানিক ২টায় চন্দনাইশ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরজু আকতার চন্দনাইশ উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়,গত ৩/৪ দিন আগে নিহত আরজু আকতার তার নানা-নানির সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন রাত আনুমানিক ২টায় ভিকটিম বাথরুমে গেলে সেখানে তার পিছনে পিছনে ধর্ষণ করার উদ্দেশ্য যায় একই বাড়িতে বেড়াতে আসা মামা সম্পর্কিয় সাতকানিয়া খাগরিয়া মুন্সি বাড়ি এলাকার মরহুর সৈয়দ আহমদের ছেলে নাজিম উদ্দীনর (২৮) নামে ভিকটিমের মায়ের খালাতো ভাই। পরে জোরপূর্বক ধর্ষণ করে তাকে হত্যা করে বাথরুমে ফেলে দেয়। তার খুঁজে সেখানে নানা-নানি ছুটে আসলে তাদের উভয়কে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় ঘাতক নাজিম উদ্দীন। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান,রাত আনুমানিক ৩টায় এক সিএনজি চালক থানায় এসে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আসামি পলাতক রয়েছে।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা