ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

নেত্রকোনায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যাকান্ডের রায়ে ১ জনের ফাঁসি


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ১১:২১

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের চাঞ্চল্যকর আনোয়ারুল ইসলাম আনোয়ার (২৫) হত্যাকান্ডের দায়ে মোঃ রাজা মিয়া (২২)
নামক একজনকে ফাঁসি মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। 
আজ সোমবার (৮এপ্রিল) বিকাল ৪টার দিকে নেত্রকোনার জেলা জজ মোঃ হাফিজুর রহমান আসামীদের উপস্থিতিত্বে এই রায় প্রদান করেন। 
মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ,জেলার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের মোঃ ফজলুল করিমের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার এর সাথে তারই প্রতিবেশী মোঃ ফয়েজ উদ্দিনের পুত্র রাজা মিয়ার পূর্ব শত্রুতা ও মামলা মোকাদ্দমা চলে আসছিল। এরই জের ধরে বিগত ২০০৯ সালের ২১ জুন বিকাল ৫ টার দিকে আনোয়ারুল ইসলাম আনোয়ার আসরের নামাজ আদায়ের জন্য তার বসত বাড়ীর সামনের পুকুর পাড়ে অজু করছিল। এ সময় রাজা মিয়া ধারালো অস্ত্র নিয়ে আনোয়ারকে
 নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত আনোয়ারকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন রাত ১২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আনোয়ারের পিতা ফজলুল করিম বাদী হয়ে রাজা মিয়াসহ ৪ জনকে আসামী করে ২৩ জুন মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে চার আসামীর বিরুদ্ধেই
আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক আদালতে উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনান্তে আসামী রাজা মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে রশি দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড করার নির্দেশ প্রদান করেন। মামলার অপর ৩ আসামী ইসব মিয়া, মোঃ ফয়েজ উদ্দিন ও সফিকুল ইসলামের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট আবুল হাসেম আর আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নজরুল ইসলাম খান। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর