মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই গঠনার অভিযুক্ত গ্রেপ্তার
নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
আজ বুধবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়,গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)। রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। দুপুরে তারা খবর পান মদন উপজেলার বারড়ী বাজারে কালা মিয়ার ব্যবহৃত অটোরিকশাটি পড়ে আছে। পরে কিছু দূরে বারড়ী থেকে বটতলা সড়কের পাঁচহার বড়বাড়ী এলাকার পাকা রাস্তার পাশ থেকে কালা মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ অক্টোবর নিহতের বড় ভাই মো. ইউনুছ খান বাদী হয়ে অজ্ঞাতাদের আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় র্যাব মামলার ছায়া তদন্ত শুরু করে। তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনায় ওজিবুরের সংশ্লিষ্টটার প্রমাণ পায় র্যাব। রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকায় তার অবস্থান সনাক্ত করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব ১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ ও র্যাব-১ এর যৌথ অভিযানে ওজিবুরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আশরাফুল কবির বলেন, গ্রেপ্তার ওজিবুরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর