ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে মারা যাওয়ার দু- বছর পর অধ্যক্ষ হিসেবে পদায়ন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ২:২৭

প্রায় দু-বছর আগে মৃত্যু বরণ করা এক অধ্যাপককে কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিষয়টি জানাজানি জেলা জুড়ে শুরু হয়েছে  আলোচনা -সমালোচনা। 


মঙ্গলবার  (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা  অধিদপ্তরের  (মাউশি)  উপসচিব মো:মাহবুব  আলম  স্বাক্ষরিত সই করা বিজ্ঞপ্তিতে জানা যায়, ৩৭ জনকে  অধ্যক্ষ,উপাধাক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি   ও পদায়ন করা হয়।ওই তালিকায় ১৩ নম্বরে  রয়েছেন  মোহাম্মদ জালাল উদ্দিন ।   

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন জানান, প্রয়াত জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি গত ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।সরকারি  মীর ইসমাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. টি.  এম শওকত আকবর বলেন,  গত বছরের ৩১ শে ডিসেম্বর  কলেজের অধ্যক্ষ  আ ন ম আজিজুর রহমান অবসরে যাওয়ায় আমি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের  দায়িত্ব পালন করছি । 
একজন মৃত ব্যক্তির নাম কীভাবে পদায়নের তালিকায় এলো, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা