ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে কাজে বিএসএফের বাধা প্রদান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকা করনের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা প্রদান করে বিএসএফ।স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকার সময় সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়া খুড়ির কাজ করেছিলো ঠিকাদারের লোকজন।এ সময় সীমান্তবর্তী এলাকা কাঠগীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মাটি খোঁড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা প্রদান করে। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক হয়েছে। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।
এমএসএম / এমএসএম
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও
নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক
জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা
সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ
Link Copied