একজন টাইস মিস্ত্রি হয়ে গাড়ী তৈরী করে আলোড়ন সৃষ্টি করলেন অভয়নগরের- আসলাম
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামের যুবক বি এম আসলাম হোসেন। যিনি পেশায় একজন টাইস মিস্ত্রি। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একান্ত প্রচেষ্টায় নিজের বাড়িতে বানিয়ে ফেলেছেন শখের গাড়ি। মাত্র এক লাখ টাকায় তৈরি করেছেন জিপ গাড়িটি। পরিবেশবান্ধব জিপ গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে। পাশাপাশি কুড়িয়েছেন এলাকা বাসীর প্রশংসা এবং স্থানীয়ও ইউনিয়ন পরিষদ থেকে পেয়েছেন সহযোগিতার আশ্বাস।
অনেকেই ব্যাপক উৎসহ নিয়ে তার তৈরি নতুন গাড়িটি দেখতে আসছেন। কেউ ছুঁয়ে দেখছেন, তো কেউ আবার একটু চড়েও নিচ্ছেন ব্যাটারিচালিত এই জিপে। আর বি এম আসলাম হোসেন তার জিপ গাড়ি নিয়ে ঘুরছেন এলাকার বিভিন্ন স্থানে। তবে একেবারেই সম্পূর্ণ গাড়িটি তৈরি করে উঠতে পারেনি তিনি। গাড়িটিতে ড্রাইভারসহ চারটি সিট রয়েছে। গাড়িটি তৈরি করতে চাঁরটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ইত্যেমধ্যেই গাড়ির খবর ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই জীপ গাড়ীটি দেখার জন্য এলাকাবাসী সহ দূরদূরান্তে থেকে মানুষ প্রতিনিয়ত ভিড় করছে।
প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিলেই ১০ থেকে ১৫ টাকা খরচ হবে এবং এক চার্জে ৮০ থেকে ১০০ কিলোমিটার পথ চলা যাবে বলছেন গাড়ি তৈরির এই উদ্যোক্তা বি এম আসলাম হোসেন।
স্থানীয়ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিদ্দিপাশার ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম।
বি এম আসলাম হোসেন এর এই কাজের জন্য সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied