রৌমারীতে বন্যায় ১৯৪ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান
রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জীবিকা পুনরুদ্ধার, পানির উৎস মেরামত ও শৌচাগার স্থাপন কার্যক্রমের জন্য ৩ টি ওয়ার্ডে ১৯৪ জন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এরমধ্যে জীবিকা পুনরুদ্ধারের জন্য ১৬৫টি প্রতিজন পরিবারকে ৬ হাজার টাকা, শৌচাগার স্থাপনের জন্য ২০টি প্রতিজন পরিবারের জন্য ১৬ হাজার ৩’শ টাকা ও পানির উৎস মেরামতের জন্য ৯টি প্রতিজন পরিবারকে ৭ হাজার ৫’শ টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্প থেকে মোট ১৩ লক্ষ,৮৩ হাজার ৫’শ টাকা প্রদান করেন। বুধবার (৯ এপ্রিল) সকালের দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের শেখের বাজার নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এর আগে পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চর শৌলমারী ইউনিয়নের ইআরপি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপিত মো. সাইফুল ইসলাম।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একে এইচ এম সাইদুর রহমান দুলাল, জনাব সুবাস কুজুর, প্রোগ্রাম অফিসার (উন্নয়ন) কারিতাস দিনাজপুর অঞ্চল, থোমাস হেম্ব্রম, ফিল্ড কো-অডিনেটর কারিতাস দিনাজপুর,মাইদুল ইসলাম, ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা লিগ্যাল চরশৌলমারী ইউনিয়ন পরিষদ জেনারেল ইনফর্মেশন বুধ এসময় আরো উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার কারিতাস প্রকল্প স্টাফবৃন্দ ও সম্মানিত প্রকল্প সহযোগিবৃন্দ।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা