শরণখোলায় বহিস্কারের প্রতিবাদে বিএনপির একাংশের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
শরণখোলায় নিয়মবহির্ভূত ভাবে বহিস্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির একাংশের বহিস্কৃত নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করেছেন। বুধবার সকালে শরণখোলা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহিদুল আলম লিটন বলেন, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারী শরণখোলা উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চারটি ইউনিয়ন কমিটি গঠিত হয়। ভোটের মাধ্যমে নির্বাচিত খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাহজাহান, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সরদার, ধানসাগর ৮নং ওয়ার্ডের সভাপতি সগির মাঝি, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান এবং আসন্ন উপজেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী বেল্লাল হোসেন মিলনকে অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ও নিয়মবহির্ভূতভাবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম লাল ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত গত ৭ এপ্রিল বহিস্কারের নোটিশ দিয়েছেন । আসন্ন উপজেলা বিএনপি সম্মেলনে বর্তমান উপজেলা বিএনপি আহবায়ক ও সদস্য সচিব সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন না জেনে নিয়মবর্হিভূত উক্ত বহিস্কারের নোটিশ দিয়েছেন। এ ঘটনায় দল ক্ষতিগ্রস্থ হবে এবং আগামী নির্বাচনে একটি বিরুপ প্রভাব পড়বে। অবিলম্বে বহিস্কার নোটিশ প্রত্যাহারের জন্য শহিদুল আলম লিটন দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।
এ বিষয়ে.শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,যাদের বহিস্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপের অনেক অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা