সাভার আশুলিয়ার সাব রেজিস্ট্রার এর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা।
বুধবার দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।
এসময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানির মাধ্যমে ঘুষ গ্রহন করে আসছিলেন। এই ঘুষ দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানান। অন্যথায় দূর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার খায়রুল বাসার ভুঁইয়াকে আশুলিয়ায় কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মোঃ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহবায়ক
সৈয়দ ইমন ও সদস্য সচিব মোঃ শান্ত, স্থানীয় ছাত্র-জনতাসহ সাধারণ জনগন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ