ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বকশীগঞ্জে নাদিম সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৯-৪-২০২৫ বিকাল ৫:৩১

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা ও নাশকতা মামলার আসামী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান ,সাধুর পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুুধবার দুপুরে (৯ এপ্রিল) সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা আনার আলী সহ সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে বক্তারা বলেন, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আবারও চেয়ারম্যান পদ ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছেন। তিনি আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফলে আবারও সাধুরপাড়া ইউনিয়নে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তাঁরা।

মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণির মানুষ ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা