ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

যদি কেউ মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৩:২৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে মানুষ আমাকে বলতেছে আপনাদেরকে আরও ৫ বছর দেখতে চাই। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে। আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুর ২ টায়  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

দেশে মব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে সেখানেই এ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ  মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।

শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবেনা, এ কাজ শুধু পুলিশের না,জনসাধারণকে বেশী করে  সচেতন করতে হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বলেন, এ অস্ত্র যাতে ব্যবহার করা  না হয় সেদিক নজর রাখবে পুলিশ।

শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও  বলেন, স্বরাষ্ট্র ও কৃষি  দেখার জন্য  আমি এখানে এসেছি।  ফরেন দেখার জন্য ফরেন  মিনিস্টার রয়েছেন। তবে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে।চুক্তিতে বন্দী বিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোন যুদ্ধের কোন শঙ্কা নেই। আমরাতো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি।এগুলো সবগুলো উদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষাঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন।

এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা- উন- নবী, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ও শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?