ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মহাকাল স্কুল এন্ড কলেজের শিক্ষক -শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
যশোরের অভয়নগরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় গণহত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজর শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। গত (১০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টাই স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে যশোর -খুলনা মহাসড়কের চেংগুটিয়ার বাজার প্রদক্ষিণ করে,বক্তব্যের মধ্যদিয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহাকাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ফয়সাল রশিদের সার্বিক তত্ত্বাবধানে স্কুল এবং কলেজ ৩০মিনিটের জন্য বন্ধ রেখে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এ সময় স্কুল- কলেজের প্রতিটি শিক্ষক শিক্ষিকা, ছাএ, ছাএী ও কর্মচারীরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান এছাড়াও ফিলিস্তিনে নারী ও শিশুদের উপর চালানো বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহাকাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ফয়সাল রশিদ, উক্ত বিদ্যালয়ের সভাপতি-মো: সাহাজান সিরাজ, সহকারী অধ্যপক খান এ মজলিস, ইংরেজি শিক্ষক মো: বাবুল আক্তার, মো: আবুল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে, অচিরেই গণহত্যা বন্ধ , একতরফা যুদ্ধ বন্ধ , ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদেরকেই আবার ফিরিয়ে দিয়ে ইসলামী রাষ্ট্রগুলোকে এক হওয়া এবং সকল ইসরাইলী পন্য বইকটের দাবি জানান।
বক্তব্য শেষে মিছিলটি পুনরায় স্কুল চত্বরে যেয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত