ফুলছড়ি উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ব্যাখ্যা তলব
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ফুলছড়ি উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে ব্যাখ্যা তলব করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
জানা গেছে, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি পত্রে সাদেকুল ইসলাম নান্নু স্বাক্ষর করে ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংঘটিত ককটেল বিস্ফোরণ ও ভাংচুর মামলায় চার্জশীটভুক্ত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার নাম চার্জশীট থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন।
এছাড়াও অভিযোগ রয়েছে, ফজলুপুর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং এজাহারভুক্ত আসামি আব্দুল হাকিমকে বিএনপির অঙ্গসংগঠন “শ্রমিক দল”-এর প্রস্তাবিত ইউনিয়ন সভাপতি হিসেবে নিজ দলীয় প্যাডে প্রত্যয়ন দিয়েছেন এবং আদালতে তার পক্ষে সাক্ষ্যও প্রদান করেছেন।
এসব গুরুতর অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে ৭ দিনের মধ্যে গাইবান্ধা জেলা পার্টি অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক স্বাক্ষরিত এ চিঠির অনুলিপি গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুন নবী টিটুল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের কাছেও প্রেরণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা