ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর পক্ষে কোন দালিলিক প্রমান মেলেনি

সন্দ্বীপবাসী ফিরে পাচ্ছে ভাসানচর


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৩:৪১

সন্দ্বীপ ও নোয়াখালীর মধ্যে সীমানা বিরোধ চলে আসছে অনেক বছর ধরে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাসানচর সন্দ্বীপের অংশ তা নিয়ে বার বার বিভিন্ন প্রমান উথ্বাপন করলেও নোয়াখালীর প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তির ক্ষমতার দাপট ও সন্দ্বীপের রাজনৈতিক নেতাদের ক্ষীনস্বরে প্রতিবাদ (নামমাত্র) তা আটকিয়ে রাখতে পারেনি। ছিনতাই হলো সন্দ্বীপের অংশ। কিন্তু সন্দ্বীপের পক্ষে ২ জন ব্যাক্তি ১.মনিরুল হুদা বাবন ২.বায়রন চেয়ারম্যান দৃঢ় অবস্থান ও রাষ্টপক্ষের কাছে তাদের রিট আবেদন সময়ের ব্যবধানে সন্দ্বীপ অংশে ফিরিয়ে আনতে এখন সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।

কারন ১০ এপ্রিল দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হলো সন্দ্বীপ ও হাতিয়া দ্বীপের মধ্যকার সীমানা নির্ধারণ নিয়ে দ্বিতীয় ও চূড়ান্ত মিটিং। আলোচিত এই বৈঠকে সংশ্লিষ্ট উভয় পক্ষের প্রতিনিধি, ম্যাপ, গেজেট এবং অন্যান্য সরকারি কাগজপত্র উপস্থাপন করেন। 

এতে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য—যে ভাসানচর (সাবেক ন্যামস্তি ইউনিয়ন), প্রকৃতপক্ষে সন্দ্বীপ উপজেলারই অংশ। সন্দ্বীপবাসীর আন্দোলন ও সংগ্রামের পেছনে ছিল এই ঐতিহাসিক ও ভূ-প্রাকৃতিক দাবি।

প্রসঙ্গত, কয়েক বছর আগে নোয়াখালীর প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা ওবায়দুল কাদেরের একক রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ভাসানচরকে হাতিয়ার অধীনে যুক্ত করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয় সন্দ্বীপবাসী, শুরু হয় আন্দোলন ও আইনি লড়াই।

বৈঠকে সন্দ্বীপিরা শক্ত প্রমাণসহ তাদের দাবি তুলে ধরলেও, হাতিয়া পক্ষ মূলত রাজনৈতিক সিদ্ধান্ত ও একটি পুরনো গেজেটের উপর ভিত্তি করেই অবস্থান ব্যাখ্যা করে, যা পর্যাপ্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয়নি।

মিটিং শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আর কোনও স্থানীয় বৈঠক হবে না। এখন সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পাঠানো হবে, সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।সংক্ষেপে বলা যায় কোন ষড়যন্ত্র বা অপশক্তির বাঁধা তৈরি নান হলে নিশ্চিত সন্দ্বীপের পক্ষে রায় আসবে।

সন্দ্বীপবাসীর বিশ্বাস, সত্য ও প্রমাণের ভিত্তিতে এবার ন্যায়বিচার মিলবে। তাদের দাবি—“যদি কাগজপত্র বলে এটা সন্দ্বীপের ভূমি, তবে তা আমাদের বুঝিয়ে দিন। আর যদি হাতিয়ার হয়, তবে তারাও পাবে তাদের অধিকার। তবে আমরা চাই সত্যিই যেন কাগজপত্রই শেষ কথা বলে, মনগড়া রাজনৈতিক সিদ্ধান্ত নয়।”

বৈঠক শেষে কমিশনার অফিসের সামনে একত্রিত হন শতাধিক সন্দ্বীপবাসী, হাতে প্ল্যাকার্ড ও মিছিলের স্লোগানে তারা জানান তাদের দৃঢ় প্রত্যয়—“আলো আসবেই, সন্দ্বীপবাসীর ভূমি তারা ফেরত পাবেই।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ