যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড
টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫ জনকে একমাস করে ও ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৬), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আক্তার (৩৬), মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দীনের ছেলে দিলদার হোসেন (৬০), একই গ্রামের ওসমান (৪০) ও আবুল কাশেম (৪৮) এবং পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)।
এদিকে আটককৃতদের থানায় নিয়ে আসার পর তাদের লোকজন থানায় ভিড় জমায়। এ সময় থানার মেইন গেইট বন্ধ রেখে পকেট দরজা খুলে রেখে লোকজনের যাতায়াতে সীমিত রাখা হয়।
জানা যায়, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রি করে আসছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এতে বালু উত্তোলনে জড়িত ৭ জনকে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪টি ভেকু জব্দ করা হয়।
এ বিষয়ে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। আসামিদের কারাগারে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা