সাংবাদিক শাহাজাহান কমর আর নেই
দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান মোহাম্মদ শাজাহান কমর (৫৫) আর আমাদের মাঝে নেই।
বৃহস্পতিবার ভোর ৪ টার সময় রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর, তিনি স্ত্রী ভাই, বোন, আত্বীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার কর্মময় জীবন শুরু হয়ে দৈনিক সিলেটের ডাক, দৈনিক আজকের সিলেট বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক বাংলা বাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত "আমাদের সময়" পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৭ ভাই ও তিন বোন এর মধ্যে ষষ্ঠ ছিলেন।
তার প্রথম জানাজার নামাজ বিকাল ৫ ঘটিকার সময় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কমর শাহজাহানের মৃত্যুতে বড়লেখায় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুর রব এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত চেয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা