ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে দুই মাসে ১০৭টি মোবাইল ও ৬ লক্ষাধিক টাকা উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৫ বিকাল ৫:১২

মেহেরপুর জেলা পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে চুরি হওয়া ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১০৭টি মোবাইল ফোন এবং ৬ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন এবং টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আখতার খানম।

এ সময় মেহেরপুর সদর উপজেলার ৬১টি, গাংনী উপজেলার ১৬টি এবং মুজিবনগর উপজেলার ৩০টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পাশাপাশি মেহেরপুর সদর উপজেলা এলাকায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৫ লক্ষ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে পাঠানো ৯০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল প্রমুখ।

পুলিশ সুপার মাকসুদা আখতার খানম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার