ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ২


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১০-৪-২০২৫ বিকাল ৬:১৯
বান্দরবান জেলার লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
বুধবার রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতার মাহি (১৮) লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে ও হাসান মাহমুদ (২২) একই পৌরসভার শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।
জানা যায়, আটক মাহি গত মঙ্গলবার রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোন দিয়ে রুম বুকিং দেয়। পরে বুধবার (৯ এপ্রিল) ১২টার দিকে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে লামা বাজার থেকে মাহি আগে বুকিং দেওয়া উপজেলার শিলেরতুয়া মুইংতং রিসোর্টে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় স্থানীয় শুভ ও ইফাতসহ অজ্ঞাতনামা কিছু যুবক রুমে ঢুকে মাহি ও কিশোরীকে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে তাদেরকে রুমে আটকে রেখে মারধর করে টাকা দাবি করে। পরে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রেমিক মাহিসহ রিসোর্ট মালিককে আটক করে।
কিশোরীর মা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে লামা বাজারে আসলে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। পরে মেয়ের ফোন বন্ধ পেলে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন দিকে খোঁজা-খুঁজি করা হয়। পরে রাতে মেয়ের ফোন থেকে একটা কল আসে তখন ফোনে কিছু যুবক বলেন, আপনার মেয়ে আমাদের কাছে আটক রয়েছে। ৫০ হাজার টাকা নিয়ে আসেন, না হলে আপনার মেয়ের আপত্তিকর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে। আমি তখন কোনো উপায় না পেয়ে লামা থানায় ঘটনাটি বলার পর মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করে। তিনি বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করে লামা থানায় একটি মামলা রুজু করে।
 
লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা