হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মিসকা মান্নান নিসা (০৮) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিসা ওই এলাকার মৃত আবদুল মন্নানের শিশু কন্যা।সে চন্দ্রপুর তা'লীমুল কুরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরের দিকে ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পাশ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে আশেপাশে না দেখে চারিদিকে খোঁজ করতে থাকে। দীর্ঘক্ষণ পর পাশের ওই পুকুরে নিসাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানা আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
একই এলাকার প্রতিবেশী রাশেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শিশু নিসার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মাত্র ৪০ দিন পূর্বে নিহত নিসার বাবা আবদুল মন্নানের অসুস্থতা জনিত কারনে মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান