ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১-৪-২০২৫ বিকাল ৭:২১
ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপী গণ আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা গণ আন্দোলন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার বাদ জুম্মা কুড়িগ্রাম সরকারি কলেজ গেইট থেকে গণ আন্দোলন কর্মসূচি শুরু হয়। সমবেত ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় মুক্তিযোদ্ধা ফলকের কাছে সমাপ্ত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধের কোনো নিয়ম নীতি না মেনে ফিলিস্তিনে মুসলমান ভাইবোনদের উপর অন্যায়ভাবে বোমাবর্ষণ করে গণহত্যা চালাচ্ছে ইহুদি রাস্ট্র ইসরাইল। বিশ্বের মুসলিম জনতা এর প্রতিবাদ জানায়। তেমনি বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের মানুষ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ ধরণের বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিশ্ব বিবেক জাগ্রত হোক, অবিলম্বে বন্ধ হোক এই গণহত্যা।
অন্যদিকে বিকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা