নেত্রকোনা মদনে বসত ঘর আগুনে পুড়ে ছাই-প্রায় ৫লক্ষ টাকা ক্ষতি
নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের উজানি পাড়া (১১এপ্রিল) শুক্রবার ভোরে বসত ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। ১১ এপ্রিল শুক্রবার ভোরে প্রতিবেশীর লোকজন আঃ কাদির ও কাকন মিয়া নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে দেখতে পায় আবু কালাম (৪৫) এর ঘরে আগুনের লেলিহান। তখন আগুন নিভানোর জন্য তাদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে যে যার মত পারে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বসতঘরসহ ঘরে থাকা মালামাল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়,ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষ টাকা। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বাড়ির মালিক আবু কালাম (৪৫) ও তার ভাই তৌহিদ মিয়ার (৩৫) মাকে রেখে জীবিকার তাগিদে ঢাকা গার্মেন্টসে চাকরি করে গত দুই বছর আগে বসত ঘরটি নির্মাণ করেছিল। সেই ঘরটি আগুনে পুড়ে যাওয়ায় এখন আর থাকার বাসস্থান নেই। এ সময় বাড়িতে থাকা আঃ কাদির এর মা কান্না জনিত কন্ঠে এ প্রতিনিধিকে বলেন,আমাকে বাড়িতে রেখে আমার সন্তানেরা জীবিকার তাগিদে তাদের পরিবারকে নিয়ে গার্মেন্টসে চাকরি করে এই ঘরটি নির্মাণ করেছিল। আমি এই ঘরে আমি একা থাকতাম। গতকাল আমি ঘর তালা মেরে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। সকালে সংবাদ পেয়ে বাড়িতে এসে দেখি সবকিছু আগুনে পুড়ে চায় হয়ে গেছে। এখন আমি আমার সন্তানকে কি জবাব দিব। আমার এই ছেলেদের ঘরের জায়গাটুকু ছাড়া আর কোন কিছু নেই। আমি বর্তমান সরকারসহ সমাজের বিত্তবান দানশীল ব্যক্তির কাছে সহযোগিতা চাচ্ছি।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান,আগুনে ঘর পুড়ে যাওয়া ঘটনাটি শুনে,তাদেরকে বলেছি উপজেলা প্রশাসন বরাবর আবেদন করতে। আবেদনটি পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর