ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সন্দ্বীপ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বক্তারা বলেন আগে সংস্কার ও হত্যার বিচার তারপর নির্বাচন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৩:৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।কর্মী সন্মেলনে হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতি নিশ্চিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক বড় বড় মিছিল ও নারায়ে তাকবীর শ্রোগানের মধ্য দিয়ে। এছাড়াও মাঝে মাঝে আলোড়ন ও পারাবাত শিল্পী গোষ্ঠীর ইসলামী সঙ্গীত পরিবেশন কর্মী সন্মেলনকে উজ্জীবিত করেছে। কর্মী সন্মেলনে
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও  কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি
 মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন বিগত সরকার সবচাইতে বেশী আঘাত করেছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী দলগুলোর উপর,তাই মহান আল্লাহ তাদের পতন ঘটিয়েছে। বক্তারা আরো বলেন জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলোর মধ্যে  জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা ছিলো সবচাইতে বেশী। তাদের রক্তে অর্জিত হয়েছিলো এই বিজয়, আগামীতেও বাংলাদেশে নেতৃত্ব দেবে জামায়াতে ইসলাম ও তার অঙ্গ সহযোগী সংগঠন।সভায় প্রত্যেক বক্তা আগামী সংসদ নির্বাচনে আলাউদ্দীন শিকদারকে জামায়াতের এমপি প্রার্থী হিসাবে ঘোষনা দেন। এবং আলাউদ্দীন শিকদার সন্দ্বীপের সীমানা রক্ষা আন্দোলনে সক্রিয় থেকে নোয়াখালীতে  ছিনিয়ে নেওয়া সন্দ্বীপের ভুমি সন্দ্বীপে ফিরিয়ে আনার জন্য রাজপথের অগ্রভাগে থাকতে সকলকে আহব্বান জানান।

১২ এপ্রিল সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মী সন্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি
 মাওলানা মুহাম্মদ শাহজাহান।

প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি চট্টগ্রাম মহানগরীর আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশ এর শুরা সদস্য মুহাম্মদ আলা উদ্দীন সিকদার সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিশের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলর সেক্রেটারী মাওলানা আবু তাহের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আবদুল জব্বার,চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ইব্রাহিম রনি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিনের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য
মুহাম্মদ শওকত আলী সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত