সিংগাইরে যুবদল নেতার উপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের সিংগাইরের ইটভাটায় মাটি ব্যবসাকে কেন্দ্র করে জামির্ত্তা ইউনিয়ন যুবদল নেতা মো. আরিফ হোসেনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় জামির্ত্তা বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী আরিফের ভাই মো. সবুজ হোসেন জানান, আরিফ হোসেন ওই ইউনিয়নের হাতনি এলাকার একটি ইটভাটায় মাটি সরবরাহ করেন। মাটি বিক্রির টাকা আনতে গেলে হাতনী এলাকার আরিফ, মহসিন, সুমন ও কবীরসহ অজ্ঞাত কয়েকজন হত্যার উদ্দেশ্যে ছুড়ি ও হাতুড়ি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেন। এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
ভুক্তভোগীর মাসহ আরো বক্তারা বলেন, যারা হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সুষ্ঠু বিচারের দাবিতে তাদের গ্রেফতার ও বিচার চান তারা।
এসময় ভুক্তভোগীর পরিবার, স্থানীয় রাজনৈতিক নেতা, সচেতন মহলের লোকজনসহ প্রায় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার