ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৩:৪৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন'র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম'র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  

শনিবার (১২ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বরকল এস. জেড. উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া দুই শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন ১০ সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক দল।

ছানি পড়া রোগীদের পরবর্তীতে নির্দিষ্ট তারিখে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে অবস্থিত শেভরন আই হসপিটালে নিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীদের আসা যাওয়াসহ যাবতীয় খরচ আয়োজকরা বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম'র সভাপতি মাকসুদুর রহমান বলেন, চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। তাই জাহানারা-মোনাফ ফাউন্ডেশন'র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের আয়োজনে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের এক হাজার মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাছাইকৃত ছানি পড়া রোগীদের পরবর্তীতে শেভরন আই হসপিটালে নিয়ে চোখের ছানি অপসারণসহ ফ্রি লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন- চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম'র প্রধান উপদেষ্টা ডাক্তার শাহাদৎ হোসেন, উপদেষ্টা একরাম হোসেন, আমিনুল ইসলাম, ট্রাস্টি চেয়ারম্যান অধ্যাপক আজম খান, ট্রাস্টি সেক্রেটারি আব্দুল নবী খান, সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আরশাদ উল্লাহ, আ.ন.ম হাসান চৌধুরী, ইসমাইল চৌধুরী হানিফ, যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস, আবু সাঈদ মুন্না, হামিদুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মোঃ নেজামুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তাহের উদ্দিন, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট জুবাইদ হোসেন শিবলু, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাইফুদ্দিন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. খাজা মোহাম্মদ হোসেন কাউসার, কার্য্য নির্বাহী সদস্য মোঃ জহুরুল আলম শহীদ প্রমূখ।

এমএসএম / এমএসএম

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন